প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Tuesday, November 25, 2025

রত্নাকর | রণদেব দাশগুপ্ত

বাতায়ন/তৈমুর খান সংখ্যা/কবিতা/৩য় বর্ষ/৩তম সংখ্যা/১১ই অগ্রহায়ণ, ১৪৩২
তৈমুর খান সংখ্যা | কবিতা
রণদেব দাশগুপ্ত
 
রত্নাকর
 
তাকিয়েছিলাম তোমার দিকে, আর
অনন্য এক বজ্রপাতে
দৃষ্টি অন্ধকার।
 
অন্ধকারেই আঁকড়ে থাকা হাত
যন্ত্রণারই ছদ্মনামে
অশ্রু অকস্মাৎ।
 
কাঁদো, কাঁদো - বৃক্ষ যেমন কাঁদে;
মাটির কাছে গোপন রাখা
সমূহ সংবাদে।
 
মোমের আলো জ্বালিয়েছিলে - তাই,
ছাই ছিল না; খুঁজেছিলাম
পুরোনো বন্যাই।
 
এই ভূমি প্রান্তিক
শরীর ঘিরে জাগতে থাকে
সহস্র বল্মীক।
 
মোম গলে যায় একা
জমাট বাঁধা ছায়ায় জানি
বিস্ফোরণই লেখা।
 
জাগো, হে ছান্দিক
সযত্নে আজ ধ্বংস করো
আমার পৌরাণিক

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)