প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Tuesday, November 25, 2025

কবিতাগুচ্ছ | তৈমুর খান | জন্মের সীমানা

বাতায়ন/তৈমুর খান সংখ্যা/কবিতাগুচ্ছ/৩য় বর্ষ/৩তম সংখ্যা/১১ই অগ্রহায়ণ, ১৪৩২
কবিতাগুচ্ছ | তৈমুর খান | জন্মের সীমানা
তৈমুর খান
 
জন্মের সীমানা
 
শরীর কতদূর যাবে আর?
শয্যা ছেড়েছে কবে
এখন অনেক রাত্রি
আবার সে তবে শয্যা নেবে!
 
দিনমান রোদ্দুরের সামনে দাঁড়িয়েছে
কথা বলেছে তার ঈশ্বর নিয়ে
নীরবে নীরবে তার বিশ্বাসের কাছে গেছে
কথা বলেছে তার সম্পর্ক আর প্রেমের বিচ্ছেদে
 
বাগানের পাশে দাঁড়িয়ে থেকেছে কার অপেক্ষায়?
অনেক কাঙ্ক্ষিত ফুল ফুটে ঝরে গেছে
কাউকে পায়নি নাগালে
বারবার দীর্ঘশ্বাসে কেঁপে কেঁপে উঠেছে
 
বিষণ্ণ পৃথিবীর রাস্তাগুলি অন্ধ গলির মতো
এক একটি গোলকধাঁধায় প্রবেশ করেছে
বহু সময় পার হলে সূর্যাস্তের রং মেখে
একাকী ফিরেছে নিজের কাছেই নিজে
 
চারিপাশে বাস্তব আর অবাস্তবের লীলা
মাঝখানে পাহাড়-পর্বত-নদী-অরণ্যে ঘেরা
ইতিহাস তৈরি করছে সিংহ ও সিংহীরা
অথবা ঐরাবতেরা, চেনা যাচ্ছে না গাধাদেরও
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)