প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Tuesday, November 25, 2025

কবিতাগুচ্ছ | তৈমুর খান | মরুর দেশ

বাতায়ন/তৈমুর খান সংখ্যা/কবিতাগুচ্ছ/৩য় বর্ষ/৩তম সংখ্যা/১১ই অগ্রহায়ণ, ১৪৩২
কবিতাগুচ্ছ | তৈমুর খান | মরুর দেশ
তৈমুর খান
 
মরুর দেশ
 
কত আশ্বাস তুমি দিয়েছ সোনালি রোদের পাশে বসে
মাঠময় শস্য তখন, শস্যের ঘ্রাণ চারিদিকে
আমরা হৃদয় খুলে দিয়েছি পরস্পর
আমরা বয়ে নিয়ে গেছি সব অনাগত স্বপ্নের ভার
 
তারপর বহুদিন পর, আমাদের সামনে মরুর দেশ
কী করে পার হব?
একে একে আসতে থাকে মৃত্যুর সংবাদ…
 
এখানে কল্লোল নেই, সোনালি রোদ্দুর নেই
শুধু বালিঝড়, শুধু পিপাসার ক্লান্তি
শুধু বিপরীত সমাচার
 
তুমিও চলে গেছ দুর্গমের দিকে
আমিও নিষ্ঠুর নির্বাসনে
মাঝখানে সময়ের অলঙ্ঘ্য প্রাচীর
 
এখানে ঘোড়ারা হাঁপায় শুধু
রাত জেগে বসে থাকি
সব আশ্বাসেরা ফুটে ওঠে মরীচিকাফুল
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)