প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Saturday, November 1, 2025

ভাল থেকো | সপ্তর্ষি বসু

বাতায়ন/নৃপেন চক্রবর্তী সংখ্যা/কবিতা/৩য় বর্ষ/২৮ সংখ্যা/১ই কার্ত্তিক, ১৪৩২
নৃপেন চক্রবর্তী সংখ্যা | কবিতা
সপ্তর্ষি বসু
 
ভাল থেকো
 
জানো তুমিও সে তোমায় ভালবাসে না আর
তবুও তুমি জেগে থাকো রাতভর অপেক্ষায় তার
এ যন্ত্রণা কাকে বলবে কে নেবে তার ভার
মুঠো আলগা করো, মেনে নাও তোমার পুরস্কার
 
হয়তো কষ্ট হবে প্রবল, ছিঁড়ে যাবে হৃদয়ের তার
নেমে আসবে ভয়ংকর, বিষন্ন জটাধারী আঁধার
চায়ের কাপে মনখারাপ জমবে, আঁখি জলাধার
সত্যি, একবারও কি আমায় মনে পড়ে না তোমার
 
প্রশ্নের উত্তরে এসে বসবে কনকনে বৃষ্টির দিন
কানে হেডফোন গানে প্রিয়তম অরিজিৎ সিং
একটু অগোছালো স্মৃতির রোল-কল অমলিন
জ্বর আসতে পারে আজ শরীর জুড়ে লোডশেডিং
 
জীবনের খাতা জুড়ে অজস্র ভুলের পাহাড়
ভালটুকু থেকে যাক কোথাও, বাকিটা সাবার
চলে যাক সে, যার ছিল অনেক আগেই যাওয়ার
তুমি শুধু ভাল থেক এইটুকুই ছিল বলার।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)