প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Tuesday, November 25, 2025

স্বাক্ষর | নজর উল ইসলাম

বাতায়ন/তৈমুর খান সংখ্যা/কবিতা/৩য় বর্ষ/৩তম সংখ্যা/১১ই অগ্রহায়ণ, ১৪৩২
তৈমুর খান সংখ্যা | কবিতা
নজর উল ইসলাম
 
স্বাক্ষর
 
আমি সাধারণ অপূরক স্বাক্ষর
পাখি পবিত্রতায় শীর্ষ ছুঁয়ে দিই
ভাসা ভাসা রোদ্দুরে সুলগ্ন মন্তাজ
ভাঙি আর গড়ি রূপসী সমাজ
 
মনচাষ আমার চিহ্নিত বিশ্বাস
পরম যত্নে স্বভূমি পড়ি, মন অঙ্গন;
রক্তবীজের অদেখা যত নিরালা
উপরেখা জুড়ে সুনিপুণ সৃজন করি
 
দ্বাদশী চাঁদের কী বাঁধন অপার প্রেমে
বাহারি পুণ্যতোয়া অফুরন্ত খোরাকি
মোহবন্দি ফুলের সমর্পণ ঘিরে
অভিনব আলো আজন্ম গাছে গাছে...
 
 

1 comment:

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)