প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Tuesday, November 25, 2025

কবিতাগুচ্ছ | তৈমুর খান | রক্তপলাশ

বাতায়ন/তৈমুর খান সংখ্যা/কবিতাগুচ্ছ/৩য় বর্ষ/৩তম সংখ্যা/১১ই অগ্রহায়ণ, ১৪৩২
কবিতাগুচ্ছ | তৈমুর খান | রক্তপলাশ
তৈমুর খান
 
রক্তপলাশ
 
রক্তপলাশ ফুটছে চারিদিকে
আমরা তবু মুখ ফিরিয়ে নিইনি পলাশ থেকে
কোন ধর্মের তরী কোন পারে যায়
তরীতে যেসব কারা পার হয়!
ভাবতে ভাবতে কেটে যায় দিন
রক্তপলাশ কুড়িয়ে কুড়িয়ে দেখি
লেগে আছে হৃদয় ভেজা গান
 
জানালা খোলো, জানালা খোলো, যুগযাত্রী যায়
ধর্ম নয়, ধর্ম নয়, মানুষই তার ভাই
পাঁচ আঙুলে লেগে আছে ঘ্রাণ
ভাত চেয়েছে, শুধু ভাত, ভাতের সংস্থান
তাত্ত্বিকদের কী আসে যায়? কেউ বোঝে না
ধর্মপড়ার কোলাহলে ব্যাখ্যা ওঠে
ব্যাখ্যা খেয়ে কেউ বাঁচে না
মানব কাঙাল ভোরের কাছে
সব মানুষই চায় ঠিকানা
 
রক্তপলাশ বসন্ত চায়
ধর্ম আর অন্ধকারে তার পরিচয় হারিয়ে যায়
রাষ্ট্র শুধু দ্রোহ বোঝে
মানুষ বোঝে না, মানব বোঝে না, রাষ্ট্র শুধু রক্ত ক্ষয়
 

1 comment:

  1. "রাষ্ট্র শুধু দ্রোহ বোঝে" একদম মনের কথা।💐

    ReplyDelete

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)