প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Saturday, November 1, 2025

সতর্কতা | তাপস মাইতি

বাতায়ন/নৃপেন চক্রবর্তী সংখ্যা/কবিতা/৩য় বর্ষ/২৮ সংখ্যা/১ই কার্ত্তিক, ১৪৩২
নৃপেন চক্রবর্তী সংখ্যা | কবিতা
তাপস মাইতি
 
সতর্কতা
 
সন্ধ্যার প্রদীপে লুকিয়ে রাখতে চেয়েছিলে লাজুকতা
শিখায় জ্বলে উঠল তার সমস্ত রূপ
কী করে বলব আমি নেই সেখানে
ওই জ্বালানো ছিল আমার সতর্কতা
 
যেভাবে মেঘ লুকিয়ে রাখতে রাখতে বৃষ্টি ছড়ায়
সেভাবে দেখেছি তোমার কনের সাজুকতা
কী করে ভাবলে নদী স্রোতস্বিনী হলে
তার ঢেউ পালন করবে নীরবতা
 
ভেবেছিলে যেন শিশিরের ভেতর ঘাসচাপা থাকি
বোঝনি তখন ভোরের একটা সূর্যোদয় আছে
কেন জানলে না আগে থেকে
দোরঘুমেই ভাঙে সবার স্বপ্নের বিভোরতা।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)