প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Saturday, November 1, 2025

অবিশ্বাস্য ইতিহাস | নজর উল ইসলাম

বাতায়ন/নৃপেন চক্রবর্তী সংখ্যা/কবিতা/৩য় বর্ষ/২৮ সংখ্যা/১ই কার্ত্তিক, ১৪৩২
নৃপেন চক্রবর্তী সংখ্যা | কবিতা
নজর ল ইসলাম
 
অবিশ্বাস্য ইতিহাস
 
অবিশ্বাস্য গাঢ় অন্ধকারে ডুবন্ত সূর্যসিপাই
উন্মুখ উন্মন যতই প্রেরণার চিত্রকল্প আঁকুক
অস্থিত্বহীন বীর্যক্ষয়ের নিস্পৃহতা দীর্ঘশ্বাস ফেলছে
বুকের ভেতরকার আলো নিষ্প্রভ সন্ত্রাস কবলিত
চেনা মন মুখাবয়ব কঠিন আবরণে বর্ণিল
নিজস্বতার অনুসন্ধিৎসু চোখ বিষণ্ণ দর্পণে
আমরা কাক চিনেছি, চাতুর্য চিনিনি, শুধু স্বপ্ন বসত—
আশ্চর্য সমাপতন ও অসহ্য যন্ত্রণায় চৌচির হচ্ছে
যা দেখেও নিশ্চিত হতে পারি না
জীবন-বন্দনা অসহনীয় পরিপাটি রূপসী এ সুষমার দেশে
মানুষের প্রজ্ঞার স্থিতি আজ অতল গভীরে
অপরাধমুক্ত হবে যে সংবৃত রচনায়— তা কেবল
একদল কাফের অভাবিত অভিসারে ফুলবাহারে
মৃত্যু উৎসব করে ধ্রুবতারা সেজে ইতিহাসের পাতায়...
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)