প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

আতঙ্ক | সাগর না কুয়ো

বাতায়ন/ আতঙ্ক / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ২য় সংখ্যা/১ ৭ই বৈশাখ ,   ১৪৩৩ আতঙ্ক | সম্পাদকীয়   সাগর না কুয়ো "যদিও এখানে পিংপং-সাহিত্য বা চটি...

Saturday, November 1, 2025

স্রষ্টার আয়না | নবী হোসেন নবীন

বাতায়ন/নৃপেন চক্রবর্তী সংখ্যা/কবিতা/৩য় বর্ষ/২৮ সংখ্যা/১ই কার্ত্তিক, ১৪৩২
নৃপেন চক্রবর্তী সংখ্যা | কবিতা
নবী হোসেন নবীন
 
স্রষ্টার আয়না
 
আমার বিমোহিত দৃষ্টি যেখানে এসে বিমূঢ় হয়
অপলক চেয়ে থাকে, আমি তাকে দেখে
চোখে সৌন্দর্যের কাজল মেখে জিজ্ঞেস করি
তুমি কেন এত সুন্দর?
সে বলে, আমাকে নয় আসলে তুমি দেখছ ঈশ্বর।
তাহলে তুমি কে?
আমি স্রষ্টার সৃষ্টি এক মায়াবী আয়না
আমাকে ছাড়া তাকে দেখা যায় না।
যে নারী ও নিসর্গে নিজেকে করেছ অর্পণ
আসলে তা স্রষ্টারই দর্পণ।
ফুল দেখে ভুল করি ঘ্রাণ দেখি না
স্রষ্টার আয়না দেখেও স্রষ্টাকে দেখি না
আসলে আমি সুন্দরের দর্শন বুঝি না।
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)