প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Saturday, November 1, 2025

রজস্বলা নদীর আর্তনাদ... | রতনলাল আচার্য্য

বাতায়ন/নৃপেন চক্রবর্তী সংখ্যা/কবিতা/৩য় বর্ষ/২৮ সংখ্যা/১ই কার্ত্তিক, ১৪৩২
নৃপেন চক্রবর্তী সংখ্যা | কবিতা
রতনলাল আচার্য্য
 
রজস্বলা নদীর আর্তনাদ...
 
এখন হয়ে গেছ অজান্তেই নবমীর বিকেল।
সূর্যাস্তের রং এখানে অনেক জমকালো।
এই সাঁঝবাতির আলোয় চেনা যাচ্ছে না তোমার চেনা মুখ।
আর কতক্ষণ আছ আমাদের চেতনায় হয়ে উন্মুখ।
 
আচমকা রক্তক্ষরণ...
অজান্তেই ভেঙে যায় বক্ষপিঞ্জর
কবে যেন পানপাতায় নিমন্ত্রণ পাঠিয়েছিলে
এখন মনে নেই আর কিছুই
অসার হয়ে গেছে সহসা চেতনার বকুল।
 
ফিরে পেতে চাইনা কিছুতেই
তুমি তো মিশেই আছ আপন সত্ত্বায়
গঙ্গার জল উজানেই চলুক
ক্ষতি কী... আমরা তো মিশে গেছি পলল মৃত্তিকায়।
 
ধুর্জটির শিঙায় ফুঁ দিয়ে কে যেন আবার
শুরু করল কুরুক্ষেত্রের যুদ্ধ...
ভীষ্মের বক্ষ চিরে আবারও রক্তক্ষরণ
 
আমরা তো অপেক্ষায় আছি
আসন্ন উত্তরায়ণের...
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)