প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Saturday, November 1, 2025

ধূসর আকাশ | মোঃ আব্দুল রহমান

বাতায়ন/নৃপেন চক্রবর্তী সংখ্যা/কবিতা/৩য় বর্ষ/২৮ সংখ্যা/১ই কার্ত্তিক, ১৪৩২
নৃপেন চক্রবর্তী সংখ্যা | কবিতা
মোঃ আব্দুল রহমান
 
ধূসর আকাশ
 
সবাই বলছে আকাশ নীল
অপূর্ব সুন্দর! চমৎকার!
আমি দেখছি কেবল ধূসর ধূলিকণা
দিগন্তে ধোঁয়াশারা ডাকছে আধ-ডানা মেলে
শ্রাবণ মাস তবুও ধূলিবর্ষণ
ছুঁয়ে যায় ভাঙা হৃদয়
ভাঙা আকাশ
অবিরাম ঝরে চলে, কেউ দেখে কেউ বা দেখে না
আমি জেগে থাকি একা
হয়তো কালো মেঘ সরে যাবে একদিন
ধূসর আকাশে উঠবে নতুন রশ্মি
বিচ্ছুরিত হবে নীলে নীলে
ধূলিকণারা রং মেঘে রঙিন হয়ে উঠবে সেদিন
এই মনের ভাঙা আকাশে!
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)