প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Saturday, November 1, 2025

কবিতাগুচ্ছ | নৃপেন চক্রবর্তী | জলের উঠোন

বাতায়ন/নৃপেন চক্রবর্তী সংখ্যা/কবিতা/৩য় বর্ষ/২৮ সংখ্যা/১ই কার্ত্তিক, ১৪৩২
কবিতাগুচ্ছ | নৃপেন চক্রবর্তী | জলের উঠোন
নৃপেন চক্রবর্তী
 
জলের উঠোন
 
জলের উঠোনে কোনো নৌকো নেই
নৌকো বাঁধা ঘাটে।
নক্ষত্রেরা শব্দহীন জলের উঠোনে নেমে
খেলা করে...
সারারাত খেলা করে... জলের উঠোনে।
 
মধ্য রাতে ঘুম ভেঙে গেলে
জেগে উঠে দেখি ভাঙা চোরা মেঘ, অন্ধকারে জোনাকি সাঁতার...!
জলের উঠোন- যেনো ছোটো এক নদী!
নদী হয়ে শুয়ে আছে আমার উঠোনে।
 
নদী ভেবে এসেছে মাছেরা...।
স্তুপ অন্ধকারে হাজার জোনাকি জ্বলে...
জ্বলে আর নেভে
নেভে আর জ্বলে...সারারাত!
বাতাসের সাথে জলের গোপন কথা!
ইশারা কথন!
 
ও বাড়ির পাগল ছেলেটা
ছায়া জানালার ধারে
একা একা রাত জাগে...
একা একা কথা কেটে কেটে...
ডিঙোয় নীল অন্ধকার!
 
জলের উঠোনে আমি মাছেদের কেলি দেখি...
অন্ধকারে জোনাকি সাঁতার...।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)