প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Saturday, November 1, 2025

কাশফুল নেচে ওঠে | নজর উল ইসলাম

বাতায়ন/নৃপেন চক্রবর্তী সংখ্যা/কবিতা/৩য় বর্ষ/২৮ সংখ্যা/১ই কার্ত্তিক, ১৪৩২
নৃপেন চক্রবর্তী সংখ্যা | কবিতা
নজর উল ইসলাম
 
কাশফুল নেচে ওঠে
 
কীভাবে লিখি তোর উড়ে যাওয়া মেঘের অন্বেষা ভরাট উপমায় মহালোক রচনায় পোশাকি আস্তিন চিত্রকল্পময় মহর্ষি-মুখর মুখ্যপ্রাণ উঠে আসে
মেঘের ভেলায় মুক্তির সন্ন্যাসে আকাঙ্ক্ষার আখ্যান কাশফুল নেচে ওঠে মহতী হাওয়া বেলা-অবেলায় অচেনা প্রাপ্তির স্বপ্ন-সংহার রূপসী ধানের জমি সবুজপাতার গানে অবিরত মেধার অবর্ণন আঁচল, আমাদের প্রেমঘর সজাগ রোদকুচিতে আশ্চর্য নির্ঝর বর্ণময় আকাশি আয়নায় যাপিত নবজীবন
শিহরিত গাছে গাছে উৎফুল্ল সমাহার জারি
এ যেন অপরূপ মিলনের অদ্ভুত স্বপ্ন বুনন...
 

1 comment:

  1. অপূর্ব শব্দের বুনন 🙏

    ReplyDelete

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)