প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদীয়া | সম্পাদকীয়

বাতায়ন/শারদীয়া/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র , ১৪৩৩ শারদীয়া সম্পাদকীয়   ফকিরের চাল বাঙালির দুর্গা সার্বজনীন , চিরকালীন । ...

Saturday, November 1, 2025

কবিতাগুচ্ছ | নৃপেন চক্রবর্তী | ব্যথার গল্প

বাতায়ন/নৃপেন চক্রবর্তী সংখ্যা/কবিতা/৩য় বর্ষ/২৮ সংখ্যা/১৪ই কার্ত্তিক, ১৪৩২
কবিতাগুচ্ছ | নৃপেন চক্রবর্তী | ব্যথার গল্প
নৃপেন চক্রবর্তী
 
ব্যথার গল্প
 
পাতার আড়ালে ছায়া জমে আছে
ছায়ার ভিতরে আছে একখানি মুখ!
সেই খানে জমে আছে অনেক না শোনা কথা,
মান-অভিমান নিয়ে ব্যথার গল্প!
 
সময়ের সাথে হেঁটে যেতে যেতে
নিজের ভিতরে প্রতিদিন অন্য এক নিজেকে
খুঁজেছি।
ভালো করে হয়নি দেখা
ছায়ার ভিতরে থাকা একখানি মুখ,
শব্দহীন সঞ্চিত ব্যথা, অভিমানে একান্ত গোপন!
 
নিজেকে খুঁজেছি শুধু, রাত্রি দিন শুধুই নিজেকে।
অথচ ছায়ার ভিতরে ছিলো অন্য এক ছায়ার গল্প!
 
সেই সব গল্প-কথা ছাড়া ছায়ারা কি বেড়ে ওঠে?
বৃক্ষে কি ফুল ফোটে?
নদীও কি খরস্রোতা হয়?
ভালো করে হয়নি দেখা
ছায়ার আড়ালে থাকা একখানি মুখ,
মান-অভিমান নিয়ে একখানি ব্যথার গল্প!
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)