বাতায়ন/নৃপেন
চক্রবর্তী সংখ্যা/কবিতা/৩য় বর্ষ/২৮ সংখ্যা/১৪ই কার্ত্তিক,
১৪৩২
নৃপেন চক্রবর্তী সংখ্যা | কবিতা
সপ্তর্ষি বসু
সাংসারিক
এভাবে অনেকদিন ভেসে থাকলাম
আমরা
আমাদের ভালবাসা হল,
মিটেও গেল একদিন
তুমি জোছনা দেখবে বলে ফিরলে আলো হয়ে
অচেনা ফুলের গন্ধ, কপালে শীতল স্বেদবিন্দু
আমি বললাম, চাবি নাও। দরজা খোলো।
তুমি বললে, অন্য কোনদিন।
শিশির পড়ার শব্দে আমার ঘুম ভেঙে গেল।
পাশে তুমি নিদ্রিত। মুখে আদুরে হাসি।
আমি টের পেলাম,
সুদীর্ঘ দিনের পর তুমি
শান্তিতে ঘুমোলে
আমার আর ঘুম আসবে না কোনদিন।
নৃপেন চক্রবর্তী সংখ্যা | কবিতা
সপ্তর্ষি বসু
আমাদের ভালবাসা হল,
তুমি জোছনা দেখবে বলে ফিরলে আলো হয়ে
অচেনা ফুলের গন্ধ, কপালে শীতল স্বেদবিন্দু
আমি বললাম, চাবি নাও। দরজা খোলো।
তুমি বললে, অন্য কোনদিন।
শিশির পড়ার শব্দে আমার ঘুম ভেঙে গেল।
পাশে তুমি নিদ্রিত। মুখে আদুরে হাসি।
আমি টের পেলাম,
আমার আর ঘুম আসবে না কোনদিন।

শুভেচ্ছা আর শুভকামনা রইল
ReplyDelete