প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Saturday, November 1, 2025

সাংসারিক | সপ্তর্ষি বসু

বাতায়ন/নৃপেন চক্রবর্তী সংখ্যা/কবিতা/৩য় বর্ষ/২৮ সংখ্যা/১ই কার্ত্তিক, ১৪৩২
নৃপেন চক্রবর্তী সংখ্যা | কবিতা
সপ্তর্ষি বসু
 
সাংসারিক
 
এভাবে অনেকদিন ভেসে থাকলাম আমরা
আমাদের ভালবাসা হল,
মিটেও গেল একদিন
তুমি জোছনা দেখবে বলে ফিরলে আলো হয়ে
অচেনা ফুলের গন্ধ, কপালে শীতল স্বেদবিন্দু
আমি বললাম, চাবি নাও। দরজা খোলো।
তুমি বললে, অন্য কোনদিন।
শিশির পড়ার শব্দে আমার ঘুম ভেঙে গেল।
পাশে তুমি নিদ্রিত। মুখে আদুরে হাসি।
আমি টের পেলাম,
সুদীর্ঘ দিনের পর তুমি শান্তিতে ঘুমোলে
আমার আর ঘুম আসবে না কোনদিন।
 

1 comment:

  1. শুভেচ্ছা আর শুভকামনা রইল

    ReplyDelete

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)