প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Tuesday, November 25, 2025

ছিন্নপত্র-২ | রতনলাল আচার্য্য

বাতায়ন/তৈমুর খান সংখ্যা/কবিতা/৩য় বর্ষ/৩তম সংখ্যা/১১ই অগ্রহায়ণ, ১৪৩২
তৈমুর খান সংখ্যা | কবিতা
রতনলাল আচার্য্য
 
ছিন্নপত্র-২
 
নির্দয় ভাবনাগুলো আজকাল
ইচ্ছে করেই লালন করে
বানপ্রস্থের একাগ্রতা।
কোন বর লাভের অভিলাশে নয়
সাদাসিধে অ্যাডভেঞ্চার।
 
বারবেলা কালবেলার বালাই
উঠে গেছে সেই কবে।
 
আমাদের চেতনার বয়েস
সবেমাত্র সন্ধে ছুঁয়েছে।
 
দাঁড়কাকগুলো এখন আর বসে না
এই যন্ত্রণাকাতর আমের শাখায়।
বর্তমান নিদানের দিনে
এখন তারাও বোল পাল্টে
ময়ূর হওয়ার মহড়া দিচ্ছে।
 
যন্ত্রদানবেরা আর পাহারায় নেই
সাইবার ক্রাইম রুখতে।
 
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)