প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Tuesday, November 25, 2025

তোমার অনুপস্থিতির অস্থিরতা | রানা জামান

বাতায়ন/তৈমুর খান সংখ্যা/কবিতা/৩য় বর্ষ/৩তম সংখ্যা/১১ই অগ্রহায়ণ, ১৪৩২
তৈমুর খান সংখ্যা | কবিতা
রানা জামান
 
তোমার অনুপস্থিতির অস্থিরতা
 
আজ রাতটা তোমার নামের মতোই দীর্ঘ—
উচ্চারণ করতে গেলেই গলায় কাঁটা লাগে
শব্দটা ঠিক বেরোয় না-
যেন হৃদয়ের ভেতর আটকে আছে এক নিঃশব্দ ঝড়।
 
বাতাসে তোমার গন্ধ নেই,
তবু জানালার পর্দা নড়ে ওঠে—
হয়তো কেউ হেঁটে গেছে দূরের রাস্তায়
হয়তো তুমি নও, তবু মনে হয় তুমি-ই।
 
আমি চুপচাপ বসে থাকি ঘরের কোণে
আলো-অন্ধকারে মিশে যায় তোমার মুখের রেখা
চায়ের কাপে জমে ওঠে চিন্তার ধোঁয়া
তাতে ভেসে ওঠে তোমার না বলা কথা।
 
ঘড়ি টিকটিক করে-
সময়ের কাঁটা মাপে তোমার স্মৃতির ঝরনা
কখন তুমি হাসলে, কখন চুপ করলে
সকল কিছুর হিসাব রক্ষিত নিউরনে
শুধু তোমার ফেরার নেই কোনো সময়।
 
এই অস্থিরতা একপ্রকার প্রেম
যা জ্বলে, তবু আগুন নয়—
যা কাঁদায়, তবু অশ্রু নয়—
যা তোমায় না ছুঁয়েও
 
তোমারই কাছাকাছি পৌঁছে দেয় আমাকে।
রাত পেরিয়ে যায়, সকাল হয়
ভোরের আলোয় একটুকরো অন্ধকার থেকে যায়
যার নাম তুমি
আর যার মানে— অস্থিরতা।
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)