প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Tuesday, November 25, 2025

কাজাখ মেয়েরা রাতে ঘুমোয় না কেন | শিশির আজম

বাতায়ন/তৈমুর খান সংখ্যা/কবিতা/৩য় বর্ষ/৩তম সংখ্যা/১১ই অগ্রহায়ণ, ১৪৩২
তৈমুর খান সংখ্যা | কবিতা
শিশির আজম
 
কাজাখ মেয়েরা রাতে ঘুমোয় না কেন
 
আজকের কাজাখ মেয়েরা বাজে এক অভ্যাসের পাল্লায় পড়েছে
পেছনে জানালা রেখে বেশি রাত করে ঘুমোনো
কেন
এই প্রশ্ন কোন কাজাখ মেয়েকে আমি করিনি
আর ওদের বালিশের নিচে জ্বরে পুড়ে যাচ্ছে মাছিরা
আর বেগুনি রঙের আগ্নেয়গিরি
কিন্তু ওরা ঘুমোয় কখন
ওরা তো দিনের বেলায়ও ঘুমোয় না
কীসের দুশ্চিন্তা ওদের
কী বিশাল বিশাল আকাশ ওদের কার্পাশবনের আড়ালে
সবুজ বৃষ্টিবাতাসের তৃণভূমি
আচ্ছা ওদের চুরি যাওয়া ঘোড়াগুলো এখন কোথায়
 
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)