বাতায়ন/নৃপেন
চক্রবর্তী সংখ্যা/কবিতা/৩য় বর্ষ/২৮ সংখ্যা/১৪ই কার্ত্তিক,
১৪৩২
নৃপেন চক্রবর্তী সংখ্যা | কবিতা
মনোজ চ্যাটার্জী
রাজপথে
ভয়ের মিছিল
সকাল হতেই শয়ে শয়ে মানুষ চলে
শহরের পথে
ঘুমহীন রাতশেষে ছোটাছুটি প্রসারিত রাজপথে
তুমি দেখো উদ্দীপনার ঢেউ, কর্মশক্তির মিছিল
এগিয়ে চলে দেশ, দলে দলে নাগরিক অভঙ্গিল
অনুপ্রাণিত মুখের ভীড়, দীপ্ত আশায় বাঁধে নীড়
স্বাধীনতার শতবর্ষে মুকুটোদ্ভাসিত ভারতের শির
আমি দেখি শয়ে শয়ে ভয়, বিবর্ণ রাস্তায় এগোয়
কারো ঘরে দুশ্চিন্তার মেঘ, লেগে চোখের পাতায়
কেউ আজ জমা দেবে পাঁচশো পাতার রিপোর্ট
কী করে হবে লক্ষ্যপূরণ বাহান্ন লাখের টার্গেট
আমি দেখি এক নিঃসঙ্গ ভয় ছোটে অনাদরে
বিরক্ত প্রেমিকা জন্মদিনে অনুপস্থিতির তরে
অসম্ভব নিমরাজি এক ভয় চলে কী ধীরগতি
বেতন হয়নি তিনমাস শিয়রে কি নিঠুর নিয়তি?

No comments:
Post a Comment