প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Saturday, November 1, 2025

ঈশ্বর | সুশান্ত সেন

বাতায়ন/নৃপেন চক্রবর্তী সংখ্যা/কবিতা/৩য় বর্ষ/২৮ সংখ্যা/১ই কার্ত্তিক, ১৪৩২
নৃপেন চক্রবর্তী সংখ্যা | কবিতা
সুশান্ত সেন
 
ঈশ্বর
 
ঈশ্বরের কৃপায় আমার গায়ের রং সবুজ
আমি নীল গাড়ি চড়ি
আমি প্রকৃতি চিবিয়ে চিবিয়ে খাই।
খাদ্য কে তৈরি করে
কোথায় তৈরি করে জানি না।
গুনে গুনে দেখে নিই
বাহান্নটা তাস পেলাম কি না
 
ভাগ্য ঈশ্বরের দান বলে
মনকে সান্তনা দিয়ে
আমি উপভোগে বাতাস খাই,
জনগণ কী পদার্থ
কোলবালি না শ্মশানের ছাই বুঝি না।
 
ঈশ্বরের কৃপায় আমার গায়ের রং সবুজ
আমি নীল গাড়ি চড়ি।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)