বাতায়ন/নৃপেন
চক্রবর্তী সংখ্যা/কবিতা/৩য় বর্ষ/২৮ সংখ্যা/১৪ই কার্ত্তিক,
১৪৩২
নৃপেন চক্রবর্তী সংখ্যা | কবিতা
নিত্যানন্দ
দাস
বিচারাধীন
বল ভেবে—উড়ে গেল পা, নির্বাণ তিনদিন পরে;
গাছপালা পশুপাখি—পড়শিরা কাঁদল অঝোরে৷
কার বোমা? কে বানায়? এখানেই বা আনল কারা?
প্রশ্নগুলো নগ্ননিঃস্ব
অর্বাচীন ধূর্ত দিশাহারা৷
কী দুর্বিষহ! ছেলেটির বাপ
কাঁদে মা আছড়ায়...
রাষ্ট্র নিরীহ—শোক সওদা করে নগদ মুদ্রায়৷
আহা কত না প্রলেপ!
প্রলাপী-আলাপ ক'টা দিন
ক্রমে স্বর শুনসান—কান্না ব্যাকুল বিচারাধীন!
নৃপেন চক্রবর্তী সংখ্যা | কবিতা
গাছপালা পশুপাখি—পড়শিরা কাঁদল অঝোরে৷
রাষ্ট্র নিরীহ—শোক সওদা করে নগদ মুদ্রায়৷
ক্রমে স্বর শুনসান—কান্না ব্যাকুল বিচারাধীন!

No comments:
Post a Comment