প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদীয়া | সম্পাদকীয়

বাতায়ন/শারদীয়া/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র , ১৪৩৩ শারদীয়া সম্পাদকীয়   ফকিরের চাল বাঙালির দুর্গা সার্বজনীন , চিরকালীন । ...

Saturday, November 1, 2025

কবিতাগুচ্ছ | নৃপেন চক্রবর্তী | সর্বনাশ

বাতায়ন/নৃপেন চক্রবর্তী সংখ্যা/কবিতা/৩য় বর্ষ/২৮ সংখ্যা/১৪ই কার্ত্তিক, ১৪৩২
কবিতাগুচ্ছ | নৃপেন চক্রবর্তী | সর্বনাশ
নৃপেন চক্রবর্তী
 
সর্বনাশ
 
হাওয়ার ভিতরে সুচতুর মিথ্যে ছড়িয়ে দিয়ে
কারা যেন মিশে গেছে ভিড়ের ভিতর!
বাতাসে  ছড়িয়ে পড়েছে রঙিন রটনা!
 
বোবা কুকুরটাও আশঙ্কায় চিৎকার করে উঠছে বার‌বার!
সাড়ে বিশ ফিট লাফিয়ে
মাটিতে উঠে এসেছে কুয়োর ব্যাঙ!
খোলসের ভিতর থেক মুখ বার করে
হেঁটে চলেছে জলের শামুক!
 
অথচ ঘুম থেকে উঠে আমরা এখনও
চোখের পিঁচুটি তুলতে তুলতে হাই তুলছি!
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)