বাতায়ন/নৃপেন
চক্রবর্তী সংখ্যা/কবিতা/৩য় বর্ষ/২৮ সংখ্যা/১৪ই কার্ত্তিক,
১৪৩২
নৃপেন চক্রবর্তী সংখ্যা | কবিতা
কোহিনূর
মিত্র
অসুখ
ঝিম ধরানো অন্ধকার
করা যেন সাজিয়ে রেখে গেছে
গেরস্থালি অফিসের কাগজ
ঠাকুরের আসনে ধূপ
বুবুনের মোজা
মায়ের ময়লাধরা শাঁখা
চানঘরের জানলায়
মনকেমন করা বোগেনভিলিয়া
দূরে দূরে জ্বলে নেভে
শৈশবের সবুজ জোনাকি
ঝাঁকে ঝাঁকে আসে আর
নেমে যায় বুকের আড়ালে
ঝিম ধরানো অন্ধকার
নিশ্চুপ বসে থাকে
গভীর অসুখে
নৃপেন চক্রবর্তী সংখ্যা | কবিতা
করা যেন সাজিয়ে রেখে গেছে
গেরস্থালি অফিসের কাগজ
ঠাকুরের আসনে ধূপ
বুবুনের মোজা
মায়ের ময়লাধরা শাঁখা
চানঘরের জানলায়
মনকেমন করা বোগেনভিলিয়া
শৈশবের সবুজ জোনাকি
ঝাঁকে ঝাঁকে আসে আর
নেমে যায় বুকের আড়ালে
নিশ্চুপ বসে থাকে
গভীর অসুখে

No comments:
Post a Comment