প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Tuesday, December 23, 2025

ষড়যন্ত্র | শিশির আজম

বাতায়ন/কালো কাল/কবিতা/৩য় বর্ষ/৩৫তম সংখ্যা/৭ই পৌষ, ১৪৩২
কালো কাল | কবিতা
শিশির আজম
 
ষড়যন্ত্র
 
আমরা রয়েছি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে
অথবা বলা যায় একই জায়গায়
 
একটা ষড়যন্ত্রে সবাই কাছাকাছি
 
সেই মুহূর্তটি আসার আগ পর্যন্ত
এক হবে না দু’চোখের পাতা
 
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের একটা দল
যে-কোনো দিন যে-কোনো মুহূর্তে এসে দাঁড়াবে
আমার উঠোনে
 
জিপে উঠিয়ে আমাকে নিয়ে যাওয়া হবে নির্জন কোথাও
তারপর ঠুস্ করে একটা শব্দ হবে
 
অবশ্য খবরের কাগজে ও টিভিতে
বরাবরের মতো
রিপোর্টটা আসবে একটু অন্যভাবে
 
পলায়নের সময় র‌্যাবের হাতে চরমচন্থী নিহত’
         অথবা
ক্রসফায়ারে নিহত দুর্ধর্ষ সন্ত্রাসী অমুক’
         অথবা...
 
আসল ব্যাপারটা সবাই জানে
 
আর
একটা গুলিতে একটা ষড়যন্ত্র শেষ হয়ে যায় না
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)