প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Tuesday, December 23, 2025

স্বদেশের মুখ | শামীম নওরোজ

বাতায়ন/কালো কাল/কবিতা/৩য় বর্ষ/৩৫তম সংখ্যা/৭ই পৌষ, ১৪৩২
কালো কাল | কবিতা
শামীম নওরোজ
 
স্বদেশের মুখ
 
আমাকে তাড়িত করছে
 
বিস্ফোরণ, মৃত্যু, রক্তস্রোত
দীপু দাসের আগুনে পুড়ছে বাংলাদেশ
হাদী নয়, দুর্বৃত্তের গুলিতে নিহত হলো বাংলাদেশ
 
মানুষেরা হতাশ, চিন্তিত, বোবা
 
বিষাদিত স্বদেশের মুখ
বিপর্যস্ত মানচিত্র
 
ভুল চিন্তা মাথার ভেতর ঝড় হয়ে ঘুরছে
সব আয়োজন মানুষের বিপক্ষে চলে যাচ্ছে
 
আমাকে ভাবতে হচ্ছে
চোর-পুলিশ খেলা কোথায় গিয়ে শেষ হবে
 
বিপর্যস্ত মানচিত্র
হত্যা, আগুন কোনো সমাধান নয়
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)