প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Tuesday, December 23, 2025

পোড়া কথা | জয়িতা বসাক

বাতায়ন/কালো কাল/কবিতা/৩য় বর্ষ/৩৫তম সংখ্যা/৭ই পৌষ, ১৪৩২
কালো কাল | কবিতা
জয়িতা বসাক
 
পোড়া কথা
 
অন্ধকারের শরীরে জ্বলে ওঠা দাউদাউ আগুনে
একে একে মানুষ পুড়ে যায়,
দেশ পুড়ে যায়, নীতি পুড়ে যায়।
মেরুদণ্ডের ঋজুতাও পুড়তে পুড়তে
কখন যেন একমুঠো ছাই হয়ে যায়...
ভাসিয়ে দেওয়া নাভিকুণ্ডের মতো
শুধু অন্যায় পোড়ে না। পাপ পোড়ে না।
 
শব্দ পোড়া গন্ধ সর্বাঙ্গে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে
নিশ্চুপ দাঁড়িয়ে থাকে দু-একটা ভিতু রাত।
আর আতঙ্কে লাল হয়ে যাওয়া সময়ের ঠোঁটে
আঙুল ছুঁয়ে উড়ে চলে যন্ত্রণার বোবা অক্ষর...
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)