প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদীয়া | সম্পাদকীয়

বাতায়ন/শারদীয়া/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র , ১৪৩৩ শারদীয়া সম্পাদকীয়   ফকিরের চাল বাঙালির দুর্গা সার্বজনীন , চিরকালীন । ...

Tuesday, December 23, 2025

ধর্মের নামে অধর্ম | দীপক রঞ্জন কর

বাতায়ন/কালো কাল/ছড়া/৩য় বর্ষ/৩৫তম সংখ্যা/৭ই পৌষ, ১৪৩২
কালো কাল | ছড়া
দীপক রঞ্জন কর
 
ধর্মের নামে অধর্ম
 
কবির একই বৃন্তে দুটি কুসুম
হিন্দু-মুসলমান
কোথায় আজ হারিয়ে গেল
সেই নজরুল খ্যাত গান?
 
কবির গানের সোনার বাংলা
তোমায় ভালবাসি,
ভালবাসার বদলে কেন
ধর্মের রেষারেষি?
 
কী আগুন লাগল রে ভাই
সোনার বঙ্গ দেশটায়
ধর্মের নামে হিংসা ছড়িয়ে
কী পরিণতি শেষটায়?
 
উভয়ের অবদানে স্বাধীন করা
শস্য শ্যামলা দেশ,
আজ কেমনে একের প্রতি
অন্যের এত বিদ্বেষ?
 
ভুল বার্তায় প্রতিহিংসা ছড়িয়ে
দেশটা করলে ক্ষত
সম্পদ প্রাচুর্য বিনষ্ট মানুষ
সঞ্চয় সুনাম যত।
 
নিরীহ মায়ের কোল কেড়ে
ছুঁড়ে মারলে শিশু,
মানুষ চেহারায় অমানুষ কত
হায়েনার মতো পশু।
 
কী রাজনীতি! ভাই ভাইয়ে লড়াই
রক্তে আগুনে খেলে
বিবেক চেতনায় খুঁজে দেখ্
অবশেষে কী পেলে?
 
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)