প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Tuesday, December 23, 2025

ইবাদত | দয়াময় পোদ্দার

বাতায়ন/কালো কাল/কবিতা/৩য় বর্ষ/৩৫তম সংখ্যা/৭ই পৌষ, ১৪৩২
কালো কাল | কবিতা
দয়াময় পোদ্দার
 
ইবাদত
 
রাক্ষসেরা হাজারে হাজারে বেরিয়ে এসেছে প্রকাশ্য রাস্তায়
মানুষের মতো, মানুষের বেশে,
যেখানে যা পাচ্ছে- হারমোনিয়াম, তবলা, এস্রাজ
আছাড় মেরে ভেঙে ফেলছে।
মানুষের মতো, মানুষের বেশে কথা বলছে তারা
ইতর-ভাষায়।
ভাঙতে ভাঙতে তারা ভেঙে ফেলছে— গাঁদাফুলের
গাছটি ও নিজের ভাতের হাঁড়ি, পিতা-মাতা;
কবর খুঁড়ে তুলে নিয়ে যাচ্ছে প্রাচীন মানুষের
করোটি ও কঙ্কাল।
নতুন জনপদ, নতুন সংস্কৃতি গড়বে বলে
কত যে কঙ্কালের দরকার হয়— রাক্ষসের ইবাদতে!
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)