প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Tuesday, December 23, 2025

দাগী | আভা সরকার মণ্ডল

বাতায়ন/কালো কাল/কবিতা/৩য় বর্ষ/৩৫তম সংখ্যা/৭ই পৌষ, ১৪৩২
কালো কাল | কবিতা
আভা সরকার মণ্ডল
 
দাগী
 
যে ধর্ম করে— কাফের বিনাশ
সন্ত্রাস যার ভাষা
সদাসর্বদা ধর্মের নামে
খেলে জোচ্চুরি পাশা—
 
সে জাতে জন্ম নিয়েছেন যাঁরা
তাঁদের মধ্য থেকে
কিছু জন‌ চাই— আলো হাতে যারা
দাঁড়াবেন কালো ঢেকে।
 
ধর্মের গায়ে কালি ছুঁড়ে দিয়ে
করছে কু-কাজ যারা
সত্যের পাঠ পড়িয়ে তাদের
করা হোক জাত-হারা।
 
মানবতা খুন করে যে বা যারা
তারা তো মানুষ নয়
তাদের কারণে জাত শুধু নয়
ধর্মও‌ দাগী হয়!
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)