প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Tuesday, December 23, 2025

বিষণ্ণ মাছের সাঁতার ও গবেষণা | আবদুস সালাম

বাতায়ন/কালো কাল/কবিতা/৩য় বর্ষ/৩৫তম সংখ্যা/৭ই পৌষ, ১৪৩২
কালো কাল | কবিতা
আবদুস সালাম
 
বিণ্ণ মাছের সাঁতার ও গবেষণা
 
সব রাস্তা মিশে গেছে কবরখানায়
এখানেই চোদ্দো গুষ্টির ঠিকানা
সভ্যতার দাম্ভিক ঠোঁট শুষে নিচ্ছে সব প্রেম
 
প্রেম-শূণ্য মাঠে শকুনদের বিস্তর হাপিত্যেশ
বিষণ্ণ মাছেরা দীর্ঘশ্বাসের বন্যায় খায় হাবুডুবু
 
মৃত মানুষেরাও এখানে দেয় স্লোগান  
প্রেমশূন্য হাঁড়িতে সিদ্ধ হয় নিঃসঙ্গ মানুষ
সব ভালবাসা কিনে নিয়ে গেছে ওপারের লোক
 
কাঁটাতারে বাঁধা প্রবেশ নিষেধের সাইনবোর্ড
হতচকিত মানুষ বিষণ্ণ মাছের সাঁতার নিয়ে গবেষণায় মত্ত
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)