প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Tuesday, December 23, 2025

জুলাই ২০২৪ | শিশির আজম

বাতায়ন/কালো কাল/কবিতা/৩য় বর্ষ/৩৫তম সংখ্যা/৭ই পৌষ, ১৪৩২
কালো কাল | কবিতা
শিশির আজম
 
জুলাই ২০২৪
 
ছাত্র শিক্ষককে পড়াচ্ছে
কী দারুণ ব্যাপার না
 
ছাত্র শিক্ষককে পড়াচ্ছে
ছাত্র শিক্ষকের টেবিলে পা তুলে দিচ্ছে
মাথায় চাঁটি মারছে মহা উৎসাহে
ছাত্র শিক্ষককে গাছে বেঁধে রাখছে
সিটি মারছে
পেটাচ্ছে
মাথা ন্যাড়া করে দিচ্ছে
দারুণ না
 
কী সৌভাগ্য আমাদের
বিপ্লব
এরকম জলজ্যান্ত একটা বিপ্লব
আমরা দেখে যাচ্ছি
 
পৃথিবীর ইতিহাসে এরকম ভয়ংকর বিপ্লব
কখনও
কেউ দেখেছে
লেনিন
আপনি কিছু জানেন
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)