প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Thursday, January 1, 2026

রোজ দিন রাতে | উদয় মণ্ডল

বাতায়ন/নবান্ন/কবিতা/৩য় বর্ষ/৩৬তম সংখ্যা/১৬ই পৌষ, ১৪৩২
নবান্ন | কবিতা
উদয় মণ্ডল
 
রোজ দিন রাতে
 
স্বভূমের বৃষ্টিধারা কার্তিকের শেষে
শীতল কুয়াশা রোজ শান্তি বয়ে আনে
শান্তি আনে মেহনতি নিষ্ঠা ভালবাসা
নবান্ন নবাব হয়, কৃষকের নীড়ে।
 
তএব ভুরিভোজ খুব চেনা সুখ
পিঠের গন্ধ ভোলায় চিরন্তন দুখ
কুটুম কুটুম খেলা হৃদয়ের ঘরে
মাটির উঠোন জুড়ে আলপনা খেলে।
 
হাতে হাত অন্ন মেখে হাসি মুখে ঘরে
প্রতি পায়ে লক্ষ্মী হাসে আলতা লাল রঙে
দুচোখে স্বপ্ন ঘুমায় রোজ দিন রাতে
অন্নপূর্ণা দিব্য দ্যুতি মায়ের চেলিতে।
 
এর চেয়ে প্রীতি সুখ আর কিছু আছে?
দুচোখে স্বপ্ন ঘুমায় রোজ দিন রাতে...
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)