প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

তূয়া নূর সংখ্যা | জিরাফের গলা

বাতায়ন/ তূয়া নূর সংখ্যা/ সম্পাদকীয়/ ৩য় বর্ষ/ ৪০ তম সংখ্যা/ ২৪শে মাঘ,   ১৪৩২ তূয়া নূর সংখ্যা | সম্পাদকীয়   জিরাফের গলা "সম্পূর্ণ ভাবে ...

Friday, February 6, 2026

হাহাকার | হীরক বন্দ্যোপাধ্যায়

বাতায়ন/তূয়া নূর সংখ্যা/কবিতা/৩য় বর্ষ/৪০তম সংখ্যা/২৪শে মাঘ, ১৪৩২
তূয়া নূর সংখ্যা | কবিতা
হীরক বন্দ্যোপাধ্যায়
 
হাহাকার
 
কেউ কাছে কেউ দূরে সব কথা অর্থহীন
সোফা টিভি নীল পর্দা বাতানুকূল কক্ষে পান্থশালা
খরদ্বিপ্রহরে আগুন জ্বলে ওঠে শুকতারা
নির্মাণ-বিনির্মাণে সুখদুঃখের খেলা, ভালবাসা
ময়ূরের চোখে জল
জেনে যাবে, একদিন সবাই সবটুকু জেনে যাবে
প্রকৃত ভূমন্ডল তরঙ্গদৈর্ঘ্যের নীল ছটা তীব্র দহনের লোভ হলুদ অরণ্যের মর্মরধ্বনি আরোহনের গূঢ়
মন্ত্রমালা, কেউ কাছে কেউ দূরে, প্রথম দর্শনের কৌতুক রাতচরা পাখির ডাক
যা কিছু ভগ্নস্তূপ যা কিছু নত শব্দগন্ধ
রাতের তারার মতো কুজ্‌ঝটিকা...
শরীর তো সামান্য নয়, অচেনা গল্প যা দৃশ্যত শব্দহীন
মর্ম সে তো নৈঃশব্দ্যের ঘোর উৎসবের সাঁঝবাতি
সব বুঝি জন্মান্তর কথা
তবে আজ স্বীকৃতি নিশ্চিত করুক প্রদাহ ও শান্তির ভাষা যা কিনা নির্বাক, হাহাকার...
 

No comments:

Post a Comment

সূর্যাস্ত গঙ্গার বুকে


Popular Top 10 (Last 7 days)