প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Friday, February 6, 2026

চেতনার ডাক | গৌতম গলুই

বাতায়ন/তূয়া নূর সংখ্যা/কবিতা/৩য় বর্ষ/৪০তম সংখ্যা/২৪শে মাঘ, ১৪৩২
তূয়া নূর সংখ্যা | কবিতা
গৌতম গলুই
 
চেতনার ডাক
 
মেঘ এসে যদি ঢেকে দেয় চাঁদ
দীপ নিভে যায় ঝড়ে।
সূর্যের থেকে রোদ ধার নিয়ে
বিলাবো ঘরে ঘরে।
 
দুঃখের বান আসে তো আসুক
প্রেমকে দেবো না ভাসাতে।
সব্বাইকেই নেবো কাছে টেনে
স্নেহ, প্রীতি, ভালবাসাতে।
 
মরুর বুকেতে এনে দেবো জল
মেঘ থেকে তাকে ছিনিয়ে।
মানবিকতাই ধ্বংসায় যদি
সমাজে বাঁচবে কী নিয়ে?
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)