প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদীয়া | সম্পাদকীয়

বাতায়ন/শারদীয়া/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র , ১৪৩৩ শারদীয়া সম্পাদকীয়   ফকিরের চাল বাঙালির দুর্গা সার্বজনীন , চিরকালীন । ...

Friday, February 6, 2026

কবিতাগুচ্ছ | তূয়া নূর | কুকুর ও শেয়াল

বাতায়ন/তূয়া নূর সংখ্যা/কবিতাগুচ্ছ/৩য় বর্ষ/৪০তম সংখ্যা/২৪শে মাঘ, ১৪৩২
কবিতাগুচ্ছ | তূয়া নূর | কুকুর ও শেয়াল
তূয়া নূর
 
কুকুর ও শেয়াল
 
কুকুর ও শেয়াল বন্ধু ছিল মিলে মিশে থাকত জঙ্গলে,
শিকার খেতো সমান ভাগ করে
দেখা হলে কুশল বিনিময় করত, ধেয়ে আসত না রাত কাঁপানো শব্দ করে।
আমাদের গল্পে শেয়াল হল বড় ধূর্ত প্রাণী,
পাশ্চাত্য সাহিত্যে শিয়াল হল জ্ঞানী যেমন পড়েছি টেড হিউজের কবিতায়।
এক রাতে ভুল করে এলো তারা লোকালয়ে মানব সংসারে—
একটা বাড়ির খোলা উঠোনে।
গরমের দিন ঘর ছেড়ে শুয়েছে বারান্দায়
বাবা-মায়ের মাঝখানে একটা শিশু।
প্রস্তাব করে শেয়াল, চলো বাচ্চাটাকে তুলে নিয়ে ভাগ করি!
কুকুর সায় দেয় না, একদম বেঁকে বসে।
বলে, আমি তো আটটা দুধের বাচ্চা ফেলে রেখে এসেছি—
পরের বাচ্চার ক্ষতি হতে দেবো না!
গোঁ ধরে কুকুর উঠোনে বসে গেল পাহারায়।
 
শেয়াল ফিরে গেল জঙ্গলে,
আজো দেখা হলে কুকুরের সাথে
জাত তুলে গালাগালি দেয়।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)