বাতায়ন/তূয়া
নূর সংখ্যা/কবিতা/৩য় বর্ষ/৪০তম সংখ্যা/২৪শে মাঘ, ১৪৩২
তূয়া নূর সংখ্যা | কবিতা
হীরক বন্দ্যোপাধ্যায়
উজান
আমার দু’হাতে কোনো
কবিতা নেই লোহার কারিগর কেড়েছে সব,
কানায়
কানায় দুধ সাদা ইস্পাত দু’পাশে কনভার্টার মানুষের শব, চারিদিকে চিল শকুন থিকথিকে মহুয়ার বিষ চিরন্তন, শিরায় শিরায় বাঁধা পড়ে আছে ভালবাসা অপমান বেচে খায়
অরন্ধন...
নিচু হয়ে এসেছ নিচু হয়ে ফিরে
যাও ঘাতপ্রতিঘাতে
কিছু কি ফেলে গেছ কিছু কি পেয়েছিলে কালরাতে
হাওয়ার জানালা মুখ আকাশে ওড়ায় দেখো তন্তুজাল, অল্প ভাললাগা স্বল্প মেয়াদে রিক্ত কাল...
নদী ও নদীর মতো ছুটেছে
দিগ্বিদিক সারেগামাপাইইরে
মীড় ও গমকে ধ্রুপদ ধামারে স্বপ্ন অন্তহীন অন্ধকারে
আমি তাকে বলি কৃষ্ণা প্রতিপদ আমি তাকে বলি ধীরে, যুদ্ধভূমি থেকে আগুন সহোদর ভরেছে শর, তূণীরে...
কবরে কবরে দেশ ছেয়ে যাক
শ্মশানে শ্মশানে চিতা বহ্নিমান, এই নে হাত নে পা নে
শিনা ও জঙ্ঘা প্রহরী উজানে...
তূয়া নূর সংখ্যা | কবিতা
হীরক বন্দ্যোপাধ্যায়
কিছু কি ফেলে গেছ কিছু কি পেয়েছিলে কালরাতে
হাওয়ার জানালা মুখ আকাশে ওড়ায় দেখো তন্তুজাল, অল্প ভাললাগা স্বল্প মেয়াদে রিক্ত কাল...
মীড় ও গমকে ধ্রুপদ ধামারে স্বপ্ন অন্তহীন অন্ধকারে
আমি তাকে বলি কৃষ্ণা প্রতিপদ আমি তাকে বলি ধীরে, যুদ্ধভূমি থেকে আগুন সহোদর ভরেছে শর, তূণীরে...

No comments:
Post a Comment