বাতায়ন/ক্ষণিকের অতিথি/কবিতা/৩য় বর্ষ/৪৪তম সংখ্যা/২৩শে ফাল্গুন, ১৪৩২
ক্ষণিকের অতিথি | কবিতা
চন্দ্রনাথ শেঠ
বরখা
ঋতু আয়ে
যে ফুলটি এইমাত্র ফুটল তার
মাথায় আজ শ্রাবণ আকাশ। দুষ্টুমি ক'রে জলঝারি নিয়ে: 'দিই ভিজিয়ে...'
বলতে
বলতে এক পশলা--কচুর পাতায়, সজনে-শিরীষ-বকুল শাখায় —টাপুরটুপুর...ঝমঝমিয়ে
কাদের উঠোন জোড়া কদমচূড়ায়
অবাধ্য তুমুল... চায়ের দোকানঘর হেলে পড়ে;
'এলে চা
খেতেন
সুনীল-শক্তি-তারাপদ...' সামান্য দোকানে কতবার...
বৃষ্টি ফেনায় দাড়ি কামাতে
কামাতে বড় উতল হয়ে ওঠে শ্রাবণের নবীন কবিটি,
এই
বৃষ্টি-গ্রামে...
"বরখা ঋতু আয়ে..." শিল্পী আভনকার কাদের
সিডিতে গান—রাগ, মিয়া কি মল্লার...
ক্ষণিকের অতিথি | কবিতা
চন্দ্রনাথ শেঠ
সুনীল-শক্তি-তারাপদ...' সামান্য দোকানে কতবার...

কবিতাটি প্রকাশ করার জন্য 'বাতায়ন' পত্রিকাকে কৃতজ্ঞতা। 🌿
ReplyDelete