প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Sunday, March 8, 2026

বরখা ঋতু আয়ে | চন্দ্রনাথ শেঠ

বাতায়ন/ক্ষণিকের অতিথি/কবিতা/৩য় বর্ষ/৪তম সংখ্যা/২৩শে ফাল্গুন, ১৪৩২
ক্ষণিকের অতিথি | কবিতা
চন্দ্রনাথ শেঠ
 
বরখা ঋতু আয়ে
 
যে ফুলটি এইমাত্র ফুটল তার মাথায় আজ শ্রাবণ আকাশ। দুষ্টুমি ক'রে জলঝারি নিয়ে: 'দিই ভিজিয়ে...' বলতে বলতে এক পশলা--কচুর পাতায়, সজনে-শিরী-বকুল শাখায় —টাপুরটুপুর...ঝমঝমিয়ে
কাদের উঠোন জোড়া কদমচূড়ায় অবাধ্য তুমুল... চায়ের দোকানঘর হেলে পড়ে; 'এলে চা খেতেন
সুনীল-শক্তি-তারাপদ...' সামান্য দোকানে কতবার...
 
বৃষ্টি ফেনায় দাড়ি কামাতে কামাতে বড় উতল হয়ে ওঠে শ্রাবণের নবীন কবিটি, এই বৃষ্টি-গ্রামে...
 
"বরখা ঋতু আয়ে..." শিল্পী আভনকার কাদের সিডিতে গান—রাগ, মিয়া কি মল্লার...
 

1 comment:

  1. কবিতাটি প্রকাশ করার জন্য 'বাতায়ন' পত্রিকাকে কৃতজ্ঞতা। 🌿

    ReplyDelete

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)