প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Sunday, March 8, 2026

লাশকাটা ঘর | তড়িৎ চক্রবর্তী

বাতায়ন/ক্ষণিকের অতিথি/গল্পাণু/৩য় বর্ষ/৪তম সংখ্যা/২৩শে ফাল্গুন, ১৪৩২
ক্ষণিকের অতিথি | গল্পাণু
তড়িৎ চক্রবর্তী
 
লাকাটা ঘর

"ওদের মুখ চোলাই মদের গন্ধে ভরপুর। একজন একটু ভদ্রস্থ লোক রাজ্যের বিরক্তি মুখে ঢুকল। তিনিও খিস্তির মাস্টার।"

 
বোঁটকা গন্ধ। একটু নিচু করা দুটো বাল্‌ব চোখের উপর পড়েছে। রক্তে চিটচিটে লম্বা টেবিলে শুইয়ে রেখেছে। মাথার তলায় ছবড়া কাটা একটা চৌকো টুকরো। মেঝেটা স্যাঁতস্যাঁতে। দূরে একটা ছোট টেবিলে ছাপানো বড় প্যাড। হাতল ছাড়া চেয়ার। গোটাকয়েক টুল। দুটো ন্ডামার্কা লোক ইতস্তত ঘোরাঘুরি করছে। ওদের মুখ চোলাই মদের গন্ধে ভরপুর। একজন একটু ভদ্রস্থ লোক রাজ্যের বিরক্তি মুখে ঢুকল। তিনিও খিস্তির মাস্টার। লোক দু’জন মিলে কপালের সামনেটা কাটছে। বুক থেকে পেট অবধি কেটে কী যেন খোঁজাখুঁজি শোঁকাশুঁকি করছে। জামা প্যান্ট পরা লোকটা বস। লোকদুটো ‘ডাক্তারবাবু’ বলে ডাকছিল। অদ্ভুত মোটা ভোঁতা ছুরি দিয়ে উনি কাটাকাটি করলেন। লোকটি জিজ্ঞেস করলেন,
-ক’টা কেস রে আজ!
-আটটা, এইটা পুলিশের মার- মাথা গেছে- ঘাড় ভেঙেছে।
মোটা একটা ছুঁচ দিয়ে কাঁথা সেলাইয়ের মতো সেলাই করে দিল ওরা। কীসব টক্সিক, ইঞ্জুরি, কর্টেক্স জিজ্ঞেস করে বড় প্যাডটাতে লিখলেন।
লাল রঙের পানীয়, লিকার চা হয়তো নয়েতো অন্য কিছূ।
-এটাকে নামিয়ে পরেরটা তাড়াতাড়ি তোল। আজ আটটার পরে চেম্বার আছে।
 
~~000~~

1 comment:

  1. নরক দেখলাম লেখার মাধ্যমে ঌ

    ReplyDelete

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)