প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Sunday, March 8, 2026

কবিতা— রং | কবি— উদয় মণ্ডল | পর্যালোচক— প্রদীপ সরকার

বাতায়ন/ক্ষণিকের অতিথি/পর্যালোচনা/৩য় বর্ষ/৪তম সংখ্যা/২৩শে ফাল্গুন, ১৪৩২
ক্ষণিকের অতিথি | পর্যালোচনা
কবিতা— রং
কবি— উদয় মণ্ডল
পর্যালোচক— প্রদীপ সরকার

"কবিতার মধ্যে যে গল্প আছে সেই গল্পের পরিতির পথে সুচয়ন নয় 'হোলীএকটি উৎসবকেউ মুছতে চাই নামোছেও না।"

 
[কবির নাম না-জেনে শুধু কবিতা ও শিরোনামের ভিত্তিতে এই পর্যালোচনা]
 
সেদিন ছিল ফাগুন মাস
পলাশ রাঙা বনে,
দেখেছিলাম তোমায় আমি
শান্তিনিকেতনে।
 
কিন্তু যবে এগিয়ে এসে
আবির হাতে দুজন
মন বাজিয়ে, প্রাণ নাচিয়ে
রঙে হলাম স্বজন।
 
পরস্পর রং মুছেছি
তাও ওঠেনি হোলি,
হৃদয় মাঝে দোলের খেলা
প্রেমের পদাবলি।
 
সহজ সরল প্রেমের কবিতা। শব্দচয়ন, ছন্দবন্ধন জটিলতা বর্জিত।
 
নজরুল বলেছেন,
              " জল মুছিলে চোখ মোছে না
                বল দেখি সই কি জ্বালা। "
 
কুমুদ রঞ্জন মল্লিক লিখেছিলেন,
                     "ভুলতে পারি হোলির দিবস
                 ফাগের দাগ যে তুলতে না রি।"
 
ওই অশ্রু, ওই রং পদাবলী হ'য়ে র'য়ে যায়।
 
শেষ স্তবকে দ্বিতীয় ও চতুর্থ পঙ্‌ক্তির 'হোলী' এবং 'পদাবলী' অন্তমিলের দায়ে চয়ন। কবিতার মধ্যে যে গল্প আছে সেই গল্পের পরিতির পথে সুচয়ন নয় 'হোলী' একটি উৎসব, কেউ মুছতে চাই না, মোছেও না। তাই হোলী উঠেছে বা ওঠেনি এমন শব্দবন্ধ যথার্থ মনে হয়নি।
 

1 comment:

  1. প্রথমতঃ আমার কবিতাটির মূল্যায়ন বা সমালোচনা করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ও ভালোবাসা।

    হোলি বা হোলী একটি উৎসব হলেও আমার কাছে এখানে এক অমোচনীয় রঙিন স্মৃতি।
    যার প্রবহমানতায় মিশে আছে দু'টি প্রাণের অমোঘ বা অনিবার্য প্রেমের রূপ-রস-গন্ধ ও শান্তি অনুভূতির পদাবলি বা পদাবলী সুখ।
    'বাতায়ন'- এর ক্ষণিকের অতিথি কলমকে কুর্নিশ।

    উদয় মণ্ডল।

    ReplyDelete

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)