বাতায়ন/ক্ষণিকের অতিথি/নাটিকা/৩য় বর্ষ/৪৪তম সংখ্যা/২৩শে ফাল্গুন, ১৪৩২
ক্ষণিকের অতিথি
| নাটিকা
প্রদীপ দে
ক্ষণিকের
অতিথি
"মানুষ ভাবে অতিথি মানেই ঝামেলা। কিন্তু কখনো কখনো অতিথিই আয়না।"
পাত্রপাত্রী:
রবি (গৃহস্বামী), মীনা (স্ত্রী),
অতিথি
(অপরিচিত বৃদ্ধ)
দৃশ্য: সন্ধ্যার ঘর। বাইরে
বৃষ্টি। (দরজায় কড়া নাড়ার শব্দ)
অতিথি: বৃষ্টি থেকে একটু
আশ্রয় চাই বাবা। বেশিক্ষণ নয়।
মীনা: (ভিতরে থেকে) কে গো?
রবি: এক ভদ্রলোক, ভিজে গেছেন।
(অতিথিকে বসানো হয়)
মীনা: গরম চা বানাচ্ছি।
অতিথি: কষ্ট করবেন না মা, একটু বসতে দিলেই হল।
রবি: আজকাল মানুষ কাউকে
বিশ্বাস করে না।
অতিথি: ঠিকই বলেছ। সময় বড়
নিষ্ঠুর।
(বৃষ্টি আরও জোরে পড়ে)
অতিথি: জানো, একসময় আমারও এমন ঘর ছিল। আজ নেই।
মীনা: তাহলে পরিবার?
অতিথি: সবাই আছে… স্মৃতিতে।
(নীরবতা)
অতিথি: মানুষ ভাবে অতিথি
মানেই ঝামেলা। কিন্তু কখনো কখনো অতিথিই আয়না।
রবি: আয়না?
অতিথি: হ্যাঁ, নিজের মনুষ্যত্ব দেখার আয়না।
(বৃষ্টি থামে)
অতিথি: এবার যাই।
মীনা: এত তাড়াতাড়ি?
অতিথি: ক্ষণিকের অতিথি তো
ক্ষণিকই থাকে।
(অতিথি বেরিয়ে যায়)
রবি: (চুপচাপ) অদ্ভুত লোক।
মীনা: (মৃদু হাসি) অদ্ভুত নয়, প্রয়োজনীয়।
~~000~~

No comments:
Post a Comment