প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Sunday, March 8, 2026

সদ্য | শামীম নওরোজ

বাতায়ন/ক্ষণিকের অতিথি/কবিতা/৩য় বর্ষ/৪তম সংখ্যা/২৩শে ফাল্গুন, ১৪৩২
ক্ষণিকের অতিথি | কবিতা
শামীম নওরোজ
 
সদ্য
 
নদীটি যে গ্রামকে ছুঁয়ে বহুদূরে গেছে
সে গ্রামে আমার কোনো আত্মীয় নেই
 
কাকের ডাকে ঘুম ভাঙে মধ্যদুপুরে
সকালে ঘুমিয়ে ছিল কোকিলের ঝাঁক
 
আমার কোনো গ্রাম নেই
আমার কোনো নদী নেই
 
মেঘের সঙ্গে বন্ধুত্ব ছিল, এখন আর নেই
 
পরিচিত নদীটি হারিয়ে যাচ্ছে অন্য নদীর আড়ালে
 
সদ্য তোমাকে দেখে মনে পড়ে গেল, নদীভাঙনে
ঘর হারানোর কথা
কতিপয় আত্মীয়, স্বজনের মুখ
 

1 comment:

  1. সঙ্ঘমিত্রাMarch 8, 2026 at 11:58 PM

    অপূর্ব

    ReplyDelete

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)