প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Sunday, March 8, 2026

মিছিমিছি | গৌতম কুমার গুপ্ত

বাতায়ন/ক্ষণিকের অতিথি/কবিতা/৩য় বর্ষ/৪তম সংখ্যা/২৩শে ফাল্গুন, ১৪৩২
ক্ষণিকের অতিথি | কবিতা
গৌতম কুমার গুপ্ত
 
মিছিমিছি
 
তোমাকে ভাল লাগানোর দায়িত্বটা আমার
আমাকেও, তাই-তো!
 
চোখের জল নিজে নিজেই মুছে নিলে
ঠিক করে নিলে স্কার্ফ
সতর্কহীন দু-একটি চুল এদিক-ওদিক
ঠোঁটের নিচে নষ্ট হাসি ঝুলে রইল।
 
কেউ বলল না
উল্টে আছে কলার
ভাঙা বোতামের সারসত্য দায়ভার ইত্যাদি
 
দায়িত্বটা বুঝল না কেউ
একটি গুজবও উড়ল না বাতাসে
 
মিছিমিছি!
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)