প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদীয়া | সম্পাদকীয়

বাতায়ন/শারদীয়া/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র , ১৪৩৩ শারদীয়া সম্পাদকীয়   ফকিরের চাল বাঙালির দুর্গা সার্বজনীন , চিরকালীন । ...

Sunday, March 8, 2026

ফাটল | মৌমিতা সরকার

বাতায়ন/ক্ষণিকের অতিথি/কবিতা/৩য় বর্ষ/৪৪তম সংখ্যা/২৩শে ফাল্গুন, ১৪৩২
ক্ষণিকের অতিথি | কবিতা
মৌমিতা সরকার
 
ফাটল
 
বলিরেখা দেখতে পাই আয়নায়
দেওয়ালের জরাজীর্ণ ফুটিফাটার ছবিও
ধরা পড়ে অবয়বে।
চিন্তারা ভাব জমায় আড়ালে
অনেক বসন্ত পেরিয়ে গেছে
প্রেমালাপ প্রেমপত্রের পরিণতি ডিঙিয়ে
সম্পর্কেও কি এরকম ফাটলের ছবি!
নিশ্চিত জাগা আর নিশ্চিন্ত ঘুম কতদিন
আমাকে দেখে হেসেছে।
আলু সেদ্ধ ঘি দিয়ে ভাত খেতে খেতে ভাবি
 
বিরিয়ানির গন্ধ যেন লালা ঝরায়
নাকে ইদানিং উগ্র গন্ধ লাগে।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)