প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Sunday, March 8, 2026

হাসি | মৌমিতা সরকার

বাতায়ন/ক্ষণিকের অতিথি/কবিতা/৩য় বর্ষ/৪তম সংখ্যা/২৩শে ফাল্গুন, ১৪৩২
ক্ষণিকের অতিথি | কবিতা
মৌমিতা সরকার
 
হাসি
 
মেঘ না কুয়াশা!
ঝরে চলেছে
চোখ ঢুলুঢুলু না ঘুমের আকাল
বোঝা দায়।
 
সর্বাঙ্গে দাগ লেগে আছে লাল
বিরতি! শীতকাল
কথা জমে গেছে
ঠোঁটের চামড়া উঠে লেগে গেছে গাছের বাকলে।
 
ট্রেনটা চলে যাওয়ার আওয়াজটা রেখে গেল
ছাপ রেখে গেল ফিসপ্লেটে
কুয়াশায় মাখামাখি হয়ে গেল চোখের দৃষ্টি...
বিস্ময় ভাসছে, ঠিক পরিণতি হবে
বুক বাঁধছে শেকলে
সেদিন কিন্তু মেলাবে না তার দাগ...
 
তোমার ভালবাসা ফিরিয়ে দেবে শেষ স্টেশনে!
বরফ হয়ে যাওয়া মন হাসবেই।
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)