প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Sunday, March 8, 2026

কবিতাণু— কার্পেট | কবি— দেবশ্রী রায় দে সরকার | পর্যালোচক— দেবকুমার মুখোপাধ্যায়

বাতায়ন/ক্ষণিকের অতিথি/পর্যালোচনা/৩য় বর্ষ/৪তম সংখ্যা/২৩শে ফাল্গুন, ১৪৩২
ক্ষণিকের অতিথি | পর্যালোচনা
কবিতাণুকার্পেট
কবি— দেবশ্রী রায় দে সরকার
পর্যালোচক— দেবকুমার মুখোপাধ্যায়

"মানুষ মানুষের কষ্টের ভাগীদার হলে তবেই মানবিকতার শুরুসেখান থেকেই সভ্যতার জন্ম। মানবিকতা না থাকলে সভ্যতা অর্থহীন। — একটি কবিজনোচিত সিদ্ধান্ত।"

 
[কবির নাম না-জেনে শুধু কবিতা ও শিরোনামের ভিত্তিতে এই পর্যালোচনা]
 
কার্পেট
 
অনুষ্ঠানের শেষে গুটিয়ে ফেলা কার্পেটে
কত জ্ঞানীগুণী, কত নির্গুণ মানুষেরও পদধূলি…
 
শুরু
 
শুরু কবে সভ‍্যতার?
মানুষ মানুষের ভাগীদার হলে কষ্টের
হয়তো এভাবেই সূত্রপাত মানবিকতার…
 
অধরা 
 
সবকিছুই থাকে অনুভবে 
ভালবাসা-কষ্ট-দুঃখ…
মনের আয়নায় দেখা যায় তাকে
যে অধরা অনুভব— চুপকথা নিয়ে বাঁচে।
 
সর্বদা অনলাইন 
 
সর্বদা অনলাইন থাকি, জনতারও ভিড় বড়
তবুও কেন নির্জনতায় একলা মন জড়োসড়ো !
 
 
চারটি অণু কবিতাণু আছে দু লাইন, তিন লাইন, চার লাইনের।
 
কার্পেট
অনুষ্ঠানে উপস্থিত মানুষদের মধ্যে জ্ঞানী, গুণী মানুষ যেমন থাকেন, নির্গুণ সাধারণ মানুষও হাজির থাকেন। পায়ের ধুলোয় কিন্তু সবাই সমান একটি সাধারণ অভিজ্ঞতার অসাধারণ উপলব্ধি।
 
শুরু
মানুষ মানুষের কষ্টের ভাগীদার হলে তবেই মানবিকতার শুরু, সেখান থেকেই সভ্যতার জন্ম। মানবিকতা না থাকলে সভ্যতা অর্থহীন। — একটি কবিজনোচিত সিদ্ধান্ত।
ভালবাসা, কষ্ট, দুঃখকে অনুভব করা যায়। যে-অনুভব অধরা থাকে, সে মনের মধ্যে গুমড়ে মরে, প্রকাশের ভাষা পায় না।
 
অধরা
অল্প কথায় গভীর কথা বলা হয়েছে।
 
সর্বদা অনলাইন
শেষের দু লাইনের কবিতাটি তুলনামূলকভাবে দুর্বল মনে হয়েছে।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)