প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Sunday, March 8, 2026

শপথ | গৌতম কুমার গুপ্ত

বাতায়ন/ক্ষণিকের অতিথি/কবিতা/৩য় বর্ষ/৪তম সংখ্যা/২৩শে ফাল্গুন, ১৪৩২
ক্ষণিকের অতিথি | কবিতা
গৌতম কুমার গুপ্ত
 
শপথ
 
সাদা হবো প্রচণ্ড সাদা হবো একদিন
কুঞ্চন কালোর কয়লা ধুয়ে
কৃষ্ণবর্ণ অমানিশার রাতে
চাঁদ দিয়ে ধুয়ে নেবো শরীরমণ্ডল।
 
যে-সব স্বয়ংক্রিয়
তাতে হাত নেই আমার
বড় জোর চেষ্টা সাধিত হবে
সাদা হলে চলিত নিঃশ্বাসে ভেসে যাবে।
 
আজ আগুন দিবস যাজ্ঞিক প্রত্নমালা
উদ্বোধনে সেঁকে যায় শপথ
মহামরণের সাদা পৃষ্ঠা খুলে
পড়ে নেব ঘৃতদাহ অক্ষরগুলি।
 
সাদা হবো প্রচণ্ড সাদা হবো একদিন।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)