প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Sunday, March 8, 2026

রাই-কিশোরী | অর্পিতা সাহা

বাতায়ন/ক্ষণিকের অতিথি/কবিতা/৩য় বর্ষ/৪তম সংখ্যা/২৩শে ফাল্গুন, ১৪৩২
ক্ষণিকের অতিথি | কবিতা
অর্পিতা সাহা
 
রাই-কিশোরী
 
আমার অপেক্ষার রাত্রি শেষ হয় নির্নিমেষ চোখে
কল্পনার ফানুস স্পর্শে রূপকথা ছুঁয়ে হারিয়ে যায়
কত কত আলোকবর্ষ জুড়ে থাকা মেঘেদের ঠিকানায়আমি শুধু চেয়ে থাকি অপলক চোখে;
 
অভিমানে ভারী হয়ে আসে চোখের পাতা
ভোরের আলোয় ক্লান্তি নেমে আসে দু চোখে
একটু স্বস্তি পেতে চায় শরীর।
 
প্রেম যেন ক্ষণিকের অতিথি
আমার মনের মণিকোঠায়।
 
সকালের নরম রোদ্দুর জানলার ফাঁক গলে
এসে জানান দেয় জীবনের রোজনামচার শুরু হতে বেশি দেরী নেই
তবুও আমি বিছানায় লেপটে থাকি অলীক সুখে
অনাগত বসন্তের অপেক্ষায়,
পলাশের রঙে রঙিন হব বলে
চুপকথায় সবুজ পাতাদের ছুঁয়ে যেতে যেতে
আমি তখন রাই-কিশোরী।
 

1 comment:

  1. সঙ্ঘমিত্রাMarch 15, 2026 at 9:20 AM

    খুব সুন্দর বর্ণনা

    ReplyDelete

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)