প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Wednesday, April 8, 2026

বাজনা | তৈমুর খান

বাতায়ন/চৈতি হাওয়া—নববর্ষ/কবিতা/৪র্থ বর্ষ/১ম সংখ্যা/১লা বৈশাখ, ১৪৩৩
চৈতি হাওয়া—নববর্ষ | কবিতা
তৈমুর খান
 
বাজনা
 
বাজনা যেমনই হোক তবু তো বাজে
কোলাহলের ভেতরও স্বয়ংক্রিয় বেজে যায়
 
রাস্তায় দেখা হল ধর্মের সাথে
ধর্মও ঠিক বাজনার মতো।
রাস্তায় দেখা হল প্রেমের সাথে
প্রেমও ঠিক বাজনার মতো।
 
আমরা কোনো কাজেই অলসতা রাখিনি
মঞ্চ প্রপঞ্চ ঘুমঘর
স্নানের দৃশ্য অথবা চতুরঙ্গ
রাষ্ট্র আর রাষ্ট্রের ঝড়
শূন্যগর্ভ অথবা নাদান তামাশার
সব যুগ ঘুরে ঘুরে ফিরে এসেছি হাততালির কাছে
হাততালিও তো বাজনাবাজার!
 
বাজনা এখন বিক্রি হয়
সত্যি সত্যি বিক্রি হয় কেজি দরে…
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)